জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার

4 Feb 2026 - 05:23 AM
4 Feb 2026 - 05:23 AM
 0
জামায়াতের ইশতেহার ঘোষণা বুধবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ইশতেহার বুধবার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এর নাম দিয়েছে ‘জনতার ইশতেহার’। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে এই ইশতেহার ঘোষণা করবে জামায়াত। সেখানে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের।