ছাতক মল্লিকপুরে ভয়াবহ নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন

4 Feb 2026 - 06:03 AM
 0
ছাতক মল্লিকপুরে ভয়াবহ নদী ভাঙ্গন রোধের দাবীতে মানববন্ধন

ছাতক-সুনামগঞ্জ আন্তঃজেলা রোডের মল্লিকপুর গ্রামের অংশে সুরমা নদীর ভয়াবহ ভাঙ্গনের স্থায়ী সমাধান একান্ত জরুরী। এই নদী ভাঙ্গন জরুরী ভিত্তিতে স্থায়ী সমাধানের প্রকল্প গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে নদীর স্রুতে ব্যাপক ভাঙ্গন দেখা দিবে এবং আন্তঃজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হবে, ব্যাপক জনদুর্ভোগ দেখা দিবে। ছাতক উপজেলার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রাম ও অত্র এলাকাবাসীর উদ্যেগে গতকাল মানববন্ধনে বক্তারা উপরোক্ত দাবি তুলে ধরেন।
ছাতক-সুনামগঞ্জ আন্তঃজেলা রোডের মল্লিকপুর গ্রামের পীর সাহেব বাড়ি অংশে সুরমা নদীর ভাঙ্গনের স্থায়ী সমাধানের দাবিতে “মানববন্ধন কর্মসূচীতে” সভাপতিত্ব করেন ছাতক ইউপি সদস্য খসরু আহমদ, সমাজসেবী হেলাল উদ্দীনের পরিচালনায় উক্ত মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ছাতক জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রুহুল ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি কাজী আবুল কালাম আজাদ, মল্লিকপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী শরীফ আহমদ, মল্লিকপুর মসজিদের ইমাম মো: মহিউদ্দীন, সমাজসেবী মাওলানা আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের ছাতক উপজেলা কমিটির সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার, সাংবাদিক আজির উদ্দীন, সমাজসেবী মিজানুর রহমান হাছনু। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা জিল্লুর রহমান খান, ডাঃ শাহ হেলাল উদ্দীন, সৈয়দ জিল্লুর রহমান, প্রাক্তন ইউপি সদস্য মো: নিজাম উদ্দীন, মাসুম আহমদ, হাসান আহমদ, কুটি, আবু রমদান, জালালউদ্দীন, মো: কবির আহমদ, মহিম উদ্দীন, আবু-বকর, রমজান আলী, মো: আলমগীর হোসেন, মো: আতিকুর রহমান, শাফী মোহাম্মদ বদরুদ্দোজা, তুহিন আহমদ, মো ফয়সল আহমদ, মো: লোকমান আহমদ, মো: রায়হান আহমদ, মো: আসগর আলী, মো: গিলমান, মো: রাহী, তোফায়েল আহমদ, রফিক উদ্দীন, আকল আলী, বুরহান উদ্দীন, বাবুল আহমদ, আমিরুল ইসলাম ও শাহনূর প্রমূখ। বিজ্ঞপ্তি