শান্তিগঞ্জের পাথারিয়ায় ধানের শীষের সমর্থনে মিছিল

6 Feb 2026 - 18:16 PM
 0
শান্তিগঞ্জের পাথারিয়ায় ধানের শীষের সমর্থনে মিছিল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের পক্ষে মিছিল করেছেন পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামবাসী। ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. জামিল আহমদের নেতৃত্বে এই মিছিল করেন তারা। বৃহস্পতিবার বিকাল ৩টায় মিছিল অনুষ্ঠিত হয়। গাজীনগরের দক্ষিণপাড়া জামে মসজদিরের সামন থেকে শুরু করে মিছিলটি দিরাই-মদনপুর সড়কে সম্পূর্ণ গাজীনগর গ্রাম, দরগাপুর ও পাথারিয়া বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে ইসকন মার্কেটের সামনে এসে মিলিত হয়।

ছাত্রদল নেতা মারজান আহমদের পরিচালনায় মিছিল পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. জামিল আহমদ ও গ্রামের প্রবীণ মুরব্বি রিয়াজ উদ্দিন। বক্তব্যে বক্তারা বলেন, ধানের শীষে ভোট দিলে দিলে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উন্নয়ন অব্যাহত থাকবে। এখানে আঞ্চলিকতার কোনো টান নেই। আমরা সবাই চাই, দলকে বিজয়ী করতে। এবং ১২ তারিখ ইনশাআল্লাহ ধান বিজয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন- গাজীনগর গ্রামের শফিকুই ইসলাম, ছত্তার মিয়া, ওয়ারিশ আলী, সিরাজ মিয়া, জলাল মিয়া, মমরোজ আলী, আশিক মিয়া, নাছির মিয়া, রেজু মিয়া, আলতাবুর রহমান, সোহেল আহমদ, শাহীনুর রহমান, এমরান হোসেন, শফিকুল মিয়া, ফয়োজ উদ্দিন ও জৈন উদ্দিন প্রমুখ।