সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক ২
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে একটি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেল ও ডিআই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
রােববার (১২ জানুযারি) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) ও একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এন্ড ফিল্ড হান্টার মোটরসাইকেল, মোটরসাইকেল বহনকারী ডিআই ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।